আন্তর্জাতিক
লেবাননে টাইর খালি করার নির্দেশ ইসরায়েলের
NewsView5

নিউজভিউ ডেস্ক
দক্ষিণ লেবাননের টাইর শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা দেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, জরুরি সতর্কবার্তায় টাইর শহরের খ্রিস্টান মহল্লা, শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে জাহরানি নদীর উত্তর দিকে সরে যেতে হবে। সম্ভাব্য সামরিক অভিযানকে সামনে রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লোড হচ্ছে...