রাজনীতিসদর
তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে: জব্বার
NewsView

নিউজভিউ
‘মাহে রমজান হচ্ছে মুমিনের জন্য নিজেকে গড়ার মাস। এই মাসকে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং প্রকৃত আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করতে হবে।’ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার চানমারি ধানসিড়ি আবাসিক এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, রমজানের শিক্ষা যদি আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগাতে পারি, তবেই একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা সম্ভব। তিনি সকলকে তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাসহ ধানসিড়ি আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...