রাজনীতি
এমপি মান্নানের নির্দেশে ইফতার বিতরণ করলেন বিএনপি নেতা রবি
NHP NewsView

নিউজভিউ
সাধারণ মানুষের দোরগোড়ায় রমজানের আনন্দ পৌঁছে দিতে সিদ্ধিরগঞ্জে ৩ শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। সোমবার (১৬ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এই কর্মসূচি পালন করেন তিনি।
ইফতার বিতরণকালে মনিরুল ইসলাম রবি বলেন, "রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নেতার শিক্ষা। সিয়াম সাধনার এই পবিত্র মাসে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।" তিনি আরও উল্লেখ করেন যে, জনকল্যাণে দলমত নির্বিশেষে মানুষের সেবায় তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজ। বিতরণ অনুষ্ঠানে রবির সাথে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ খাঁন, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ প্রীতম, যুবদল কর্মী তানিম, কনক, রোমান, ফরিদ, সেলিম, রতন, রুবেল ও রাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

লোড হচ্ছে...