নারায়ণগঞ্জ
শহরের ভাঙাচোরা সড়ক দ্রুত মেরামতের আশ্বাস দিলেন অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
দায়িত্ব গ্রহণের পর নগরীর অবকাঠামো উন্নয়নে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তিনি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক সড়কের নির্মাণকাজের গুণগত মান ও অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে সরাসরি কথা বলেন। কাজ যেন দীর্ঘায়িত না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
নারায়ণগঞ্জ শহরের বেহাল রাস্তাঘাট নিয়ে নাগরিকদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "শহরের অধিকাংশ সড়ক এখন ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী। আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে জনগণের যাতায়াত নির্বিঘ্ন করা।" সড়কের পাশাপাশি নগরীর বড় সমস্যা ‘যানজট’ নিরসনেও তিনি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। তারা কাজের কারিগরি বিভিন্ন দিক প্রশাসককে অবহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

লোড হচ্ছে...