নারায়ণগঞ্জআড়াইহাজার
ছিনতাই করতে গিয়ে ধরা খেলো দুই যুবক, পিস্তল উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে অস্ত্রসহ দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় একটি ডোবা থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত পিস্তল এবং তাদের ডেরা থেকে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে গাউছিয়া-আড়াইহাজার সড়কের বাজবী তাতিবাড়ী এলাকায় এ ঘটনার সূত্রপাত। অভিযুক্ত দুই যুবক এক রিকশাচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাব্বি (২০) ও সাব্বির (১৫)। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণপিটুনির সময় অভিযুক্তরা তাদের সাথে থাকা পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দিয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। তবে ডোবায় পানি থাকায় পিস্তলটি উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।
পরবর্তীতে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফায়ার সার্ভিসের সহায়তায় ডোবার পানি শুকানো হয়। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টার দিকে কাদা ও পানির নিচ থেকে পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছিনতাইকারীদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লোড হচ্ছে...