নারায়ণগঞ্জবন্দর
চাকরি দেওয়ার প্রলোভনে তরুণীকে আটকে দলবদ্ধ ধর্ষণরে অভিযোগ
NewsView

নিউজ ভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষ ণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গেস্ট হাউসে ধর্ষণের এই ঘটনা ঘটে। দুই দিন পর পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভার ব্রিজের নিচে ডালিম (৩৭) নামের এক অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। পরে ১ ডিসেম্বর ডালিম চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলেন। তরুণী ২ ডিসেম্বর সকালে সেখানে পৌঁছালে ডালিম তাঁকে গেস্ট হাউসে আটক রাখে। অভিযোগ মতে, ডালিম নিজের সঙ্গে আরও দুইজনকে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।
এই ঘটনায় অভিযুক্ত বাকি দুইজন হলেন মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষ ণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

লোড হচ্ছে...