জাতীয়
হজ শেষে ফিরেছেন ৫৫ হাজার বাংলাদেশি
NewsView5

নিউজভিউ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ জন বাংলাদেশি হাজি। শনিবার (১৩ জুন) পর্যন্ত মোট ১৩১টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬১টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৯টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট। দেশে ফেরা হাজিদের মধ্যে ৪ হাজার ৩১৩ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫০ হাজার ৮২০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন।
এদিকে চলতি মৌসুমে সৌদি আরবে হজ পালনকালে ৫১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৭ জন নারী। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৪১০ জন হাজি চিকিৎসা নিয়েছেন।
গত ৩০ মে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

লোড হচ্ছে...