রাজনীতি
ওসমান হাদির ওপর হামলায় অঞ্জন দাস
‘এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস’
NewsView

নিউজ ভিউ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ–৩ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী অঞ্জন দাস। তিনি এই নিন্দনীয় ঘটনার কঠোর তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অজ্ঞাত সন্ত্রাসীরা দুপুরে রাজধানীর ব্যস্ত সড়কের ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে শরিফ ওসমান হাদিকে গুরুতর আহত করে। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাস বলেন, "এটি স্পষ্টভাবে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীকে লক্ষ্য করে নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ, মুক্ত রাজনৈতিক চর্চা এবং নিরাপদ নির্বাচনী প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত।"
তিনি মনে করেন, জনগণের প্রতি দায়বদ্ধ যেকোনো প্রার্থীকে ভয় দেখানো বা রাজনৈতিক প্রভাব খাটানোর উদ্দেশ্যে এ ধরনের হামলা বরদাশত করা যায় না।
অঞ্জন দাস হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার, কঠোর তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে নির্বাচনী মাঠকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।"
তিনি জোর দিয়ে বলেন, "যে রাজনৈতিক মত-পথই হোক, নিরাপত্তা ও অধিকার সবার জন্য সমান। একজন প্রার্থীর ওপর গুলি চালানো মানে পুরো জাতিকে ভয় দেখানোর চেষ্টা। এই সংস্কৃতির অবসান না ঘটালে জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে না।"

লোড হচ্ছে...