সাহিত্য-সংস্কৃতিসদর
প্রাণ-প্রকৃতি রক্ষায় চৈত্র-সংক্রান্তিতে শীতলক্ষ্যায় উঠানের আলোর ভাসান
NHP NewsView

নিউজভিউ
‘গাছ, পাখি, মাছ আর নদী বহমান; প্রকৃতির আশ্রয়ে মানুষ ধাবমান’-এই আর্তি নিয়ে চৈত্র সংক্রান্তির বিদায়ী লগ্নে এক অনন্য উৎসবে মাততে যাচ্ছে নারায়ণগঞ্জ। নদী ও প্রকৃতির প্রতি গভীর মমতা আর দখল-দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ১৩ এপ্রিল সোমবার বিকেলে শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটে আয়োজন করা হয়েছে ‘চৈত্র সংক্রান্তি ও আলোর ভাসান’। ‘উঠান থিয়েটার শীতলক্ষ্যার পারে’-এর এক যুগ বা ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি এবার ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।
অনুষ্ঠানটির মূল লক্ষ্য হলো মরণাপন্ন শীতলক্ষ্যা নদীর প্রতি সংহতি প্রকাশ। ডাইং কেমিক্যালের বিষাক্ত জলে ভেসে ওঠা মাছ, ডালপালা কাটা বৃক্ষ এবং আশ্রয়হীন পাখির হাহাকারকে তুলে ধরে যাবতীয় দখল ও অন্ধকার দূর করার প্রত্যয় ব্যক্ত করবেন আয়োজকরা। সন্ধ্যার গোধূলিলগ্নে লক্ষ্যার কালো জলের আঁধার চিরে প্রদীপ জ্বালিয়ে ‘আলোর ভেলা’ ভাসানো হবে, যা মূলত প্রকৃতির প্রতি মানুষের বিনম্র সংহতি।
বিকেল ৫টায় বর্ণিল এই উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সংস্কৃতিজন ও খেলাঘর নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা রথীন চক্রবর্তী। আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আজীবন নদীর বুকে লড়াই করা শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মাঝি সম্মাননা’। এছাড়া শীতলক্ষ্যার তীরের মুক্ত পরিবেশে পরিবেশিত হবে লোকজ গান, জীবনমুখী কবিতা এবং থিয়েটারের বিশেষ প্রদর্শনী।

লোড হচ্ছে...