রাজনীতি
বেগম জিয়া ছিলেন গণতন্ত্রের জীবন্ত কিংবদন্তি: অ্যাড. টিপু
NewsView

নিউজভিউ
বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার জীবন্ত কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সোমবার (৫ জানুয়ারি) হোসিয়ারী সমিতির সামনে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট টিপু বলেন, "বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকারের অতন্দ্র প্রহরী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা এবং দীর্ঘ কারাবরণ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয়।"
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে। এই সময়ে দেশনেত্রীর আদর্শকে ধারণ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তাই আমাদের আরও বেশি সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে রাজপথে সক্রিয় থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।"

লোড হচ্ছে...