নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে শ্রমিক দলের মাহফিল
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের বাগমারাস্থ ৩নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস.এম. আসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই রিংকু সহ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, শহিদুল ইসলাম ভূইয়া ও কাজী শাকিল প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে ৩, ৪, ৬ ও ১ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতিসহ স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...