নারায়ণগঞ্জসদর
দেশের সব মানুষ নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে: মইনুদ্দিন
NewsView

নিউজ ভিউ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ শিক্ষক সমাজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর মাসদাইর এলাকায় আদর্শ স্কুল, আদর্শ মহিলা মাদরাসা এবং মর্গ্যান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি এই সভা করেন।
মাওলানা মইনুদ্দিন আহমাদ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, শিক্ষকদের আন্তরিকতা ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মীয় অনুশাসন পালনের (যেমন স্কুলের কর্মঘণ্টার মধ্যে নামাজ পড়া) আহ্বান জানান।
তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, “দেশের সব মানুষ নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জামায়াতে ইসলামী ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে। আপনারা (শিক্ষকরা) জাতির বিবেক।”
এ সময় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন সহ শিক্ষক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...