জাতীয়
বাজেটে বাড়ছে সিগারেটের দাম
NewsView5

নিউজভিউ ডেস্ক
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকপণ্যের ব্যবহার কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি প্রথমবারের মতো নিকোটিন পাউচের মূল্য নির্ধারণ ও এর ওপর কর আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রস্তাব অনুযায়ী, ১০ শলাকার সিগারেটের দাম নিম্নস্তরে ৬২ টাকা, মধ্যমে ৯২ টাকা, উচ্চস্তরে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২১০ টাকা করা হতে পারে। এছাড়া নিকোটিন পাউচের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণ এবং এর ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা সম্ভব হবে।

লোড হচ্ছে...