সারা দেশ
ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৫ জনের
NewsView5

নিউজভিউ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় সড়কে উল্টে পড়া ডিমবাহী ট্রাকের ছড়িয়ে থাকা ডিম কুড়াতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। নিহতদের অপর একজন ডিমবাহী ট্রাকের চালক। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতরা সবাই সোয়াদী ও আশপাশ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কে বিপুল পরিমাণ ডিম ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় লোকজন মহাসড়কে নেমে পড়লে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।
প্রত্যক্ষদর্শী শুভ চক্রবর্তী জানান, ডিম কুড়াতে থাকা লোকজনকে বাসটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পূর্ণ পরিচয় শনাক্তের কাজ চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন

লোড হচ্ছে...