নারায়ণগঞ্জসদর
হাদীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
NewsView

নিউজ ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, “উসমান হাদী ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। তাঁকে হত্যার মাধ্যমে বিপ্লবের কণ্ঠ রোধ করার অপচেষ্টা চলছে। অনতিবিলম্বে খুনিদের শনাক্ত করে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান এবং সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ।
বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী। সমাবেশ থেকে বক্তারা উসমান হাদীর পরিবারকে সুরক্ষা প্রদান এবং এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

লোড হচ্ছে...