জাতীয়
পাওনা ১৮৫ নাকি ৩০ টাকা, এ নিয়ে সংঘর্ষে আহত ৩০জন
NHP NewsView

নিউজভিউ
পাওনা টাকা ১৮৫ নাকি ৩০—মাত্র ১৫৫ টাকার হিসাব নিয়ে বিতণ্ডার জেরে হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুনেশ্বর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনেশ্বর গ্রামের দোকানদার জালাল মিয়ার কাছ থেকে বাকি মালামাল কেনেন রসম আলী। সোমবার দুপুরে সেই বকেয়া টাকা পরিশোধ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। দোকানদার জালালের দাবি, রসম আলীর কাছে তার পাওনা ১৮৫ টাকা। বিপরীতে রসম আলীর দাবি, তিনি মাত্র ৩০ টাকা দেনা আছেন।
সামান্য এই টাকার গরমিল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।
হবিগঞ্জ সদর ও লাখাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সামান্য টাকার হিসাব নিয়ে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।"

লোড হচ্ছে...