নারায়ণগঞ্জ
নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান
NewsView

নিউজভিউ
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।
‘নিরাপত্তা শঙ্কা’ শঙ্কার বিষয় উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাসুদ বলেন, ‘নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ওসমান হাদির উপর গুলিক ঘটনার পর তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন।’
পরিবারের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জানান তিনি।
মাসুদ বলেন, তিনি তার প্রার্থিতা বাতিলের বিষয়টি জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এ সংবাদ সম্মেলনেই এ কথা প্রথম জানালেন, বিষয়টি দলকেও বুঝিয়ে বলবেন।

লোড হচ্ছে...