নারায়ণগঞ্জআড়াইহাজার
ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি রায়হান কবীর
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে আড়াইহাজার উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর।
শনিবার (১৩ ডিসেম্বর) তিনি নোয়াপাড়া, কামরানী চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল করোনেশন স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। জেলা প্রশাসক প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত সুবিধা এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। সার্বিকভাবে আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক বলে মত প্রকাশ করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...