নারায়ণগঞ্জসোনারগাঁও
মনোনয়নপত্র জমা দিয়ে অঞ্জন দাস
'হাদিকে গুলি করে হত্যার পর আমরা এখনো শঙ্কিত আছি'
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আংশিক) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন।
মনোনয়নপত্র জমাদানকালে অঞ্জন দাসের সঙ্গে গণসংহতি আন্দোলন এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। মনোনয়নপত্র জমা দেওয়ার পর অঞ্জন দাস মেহনতি মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অঞ্জন দাস বলেন, নির্বাচিত হয়ে মানুষের অধিকার আদায় হবে আমার সর্বপ্রথম কাজ। আজকের মতো মনোনয়ন জমা দেয়ার মাধ্যমে নির্বাচনের মাঠে মানুষের হৃদয়ে পৌছানোর একধাপ এগিয়ে গেলাম। এছাড়া এবারের নির্বাচনের গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাই।
তিনি বলেন, নানান ভাবেই আমি শঙ্কা প্রকাশ করছি। নির্বাচন কমিশনকে বলবো লেভেল পেইংফিল্ডের জন্য অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহন করুন। লুট হওয়ার অস্ত্র ও অবৈধ অস্ত্র গুলো পুনঃউদ্ধার করুন। আমি এখনো যথাযথ প্রশাসনের ভূমিকা দেখতে পাচ্ছি না। ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আমরা এখনো শঙ্কিত আছি। প্রশাসনকে বলবো দ্রুত ব্যবস্থা গ্রহন করুন।

লোড হচ্ছে...