সারা দেশ
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত এক
NewsView

নিউজভিউ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুবৃত্ত্বে গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে একজন নিহত হয়েছে। সে টকনাফ নয়াপাড়া ক্যাম্পের সুলতান আহমেদের ছেলে। বৃহস্পতিবার রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সশস্ত্র সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালায়। তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

লোড হচ্ছে...