নারায়ণগঞ্জসদর
নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে শিশুর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ
অসতর্কতা আর অপরিকল্পিত নির্মাণকাজের বলী হলো ৫ বছরের এক শিশু। নারায়ণগঞ্জের নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের লোহার পাইপ ভেঙে মাথায় পড়ে মুনতাসীর ইসলাম হামজা ওরফে ইয়াছিন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বুড়ির দোকান এলাকার তাকওয়া মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। পরিবারের সাথে সে দক্ষিণ সস্তাপুর এলাকার ডাক্তার মুল্লিকের ভাড়া বাসায় থাকত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইয়াছিন বাসা থেকে বের হয়ে পাশের একটি দোকানে রুটি কিনতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের একটি ভারী লোহার পাইপ হঠাৎ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটি নিথর হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লোড হচ্ছে...