নারায়ণগঞ্জ
সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বেসরকারী চ্যানেল সময় টিভি’র সিনিয়র রিপোর্টার শওকত আলী সৈকতের পিতা, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শওকত আলী সৈকতের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম আব্দুল হাই ভূঁইয়ার নামাজে জানাজা আজ বাদ আছর দক্ষিণ সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামী শনিবার (৬ ডিসেম্বর) সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকল গুণগ্রাহীকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

লোড হচ্ছে...