নারায়ণগঞ্জবন্দর
বন্দরে চোর-ছিনতাইকারী সন্দেহে ৪ যুবক আটক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে চুরি ও ছিনতাই প্রতিরোধে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে ৪ যুবককে আটক করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন— বন্দর থানার চৌরাপাড়া এলাকার মোজাফ্ফর মিয়ার ছেলে মোশারফ (২২), একই এলাকার আব্দুল গনী মিয়ার ছেলে শাহীনূর (২২), স্বল্পেরচক এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে আকাশ (২৬) এবং একই এলাকার শরফত আলী মিয়ার ছেলে হাবিব (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে এই চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোশারফ ও শাহীনূরকে ১৫১ ধারায় এবং আকাশ ও হাবিবকে পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (৪ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, শীতকালীন সময়ে চুরি ও ছিনতাইয়ের উপদ্রব কমাতে পুলিশের এই বিশেষ সতর্কতামূলক নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

লোড হচ্ছে...