জাতীয়
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করবে সরকার
NewsView

নিউজভিউ ডেস্ক
রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদযাপন করবে সরকার।কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫তম ও ময়মনসিংহে কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উদযাপিত হবে। এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল সচিবালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।
৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের উদ্যোগে রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। রবীন্দ্র জন্মবার্ষিকীর উপলক্ষে ১ হাজার স্মরণিকা ও ১০ হাজার পোস্টার ছাপা হবে। এরই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবির চিত্রশিল্প প্রদর্শনী হবে। পাশাপাশি আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।
কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় নজরুল মেলা ও আলোচনা সভা হবে। এরই সঙ্গে কবি নজরুল ইনস্টিটিউট ও গণগ্রন্থাগার অধিদপ্তর বই ও ছবি প্রদর্শনীর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা হবে।

লোড হচ্ছে...