জাতীয়
চলন্ত মাইক্রোবাসে আগুন
NewsView

নিউজভিউ ডেস্ক
গন্তব্য ছিল মোহাম্মদপুরের বাসা, কিন্তু মাঝপথেই চলন্ত গাড়ির ইঞ্জিন থেকে বের হতে থাকে কুণ্ডলী পাকানো ধোঁয়া। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এমনই এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে একটি পরিবারের চার সদস্য। তবে চালকের উপস্থিত বুদ্ধিতে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা।
মাইক্রোবাসটির চালক রাজু ইসলাম জানান, গাড়িটির বয়স এক বছরও হয়নি। মালিকের চার বোনকে নিয়ে তিনি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলেন। পথে হঠাৎ ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তিনি দ্রুত গাড়ি থামিয়ে সবাইকে নামিয়ে দেন। যাত্রীরা নামার পরপরই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। চালকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, সন্ধ্যা ৭টা ২ মিনিটে তারা খবর পান এবং ৭টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন এলাকায়। ব্যস্ততম এই সড়কে চলন্ত গাড়িতে আগুনের ঘটনায় ওই সময় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লোড হচ্ছে...