জাতীয়
ভোটের আগে ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর ও কেন্দ্র
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। ভোট দিতে যাওয়ার আগে আপনার ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জেনে নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই এনআইডি (NID) নম্বর ও ভোটার নম্বরকে একই মনে করেন, যা একটি ভুল ধারণা। ভোটার নম্বর জানা থাকলে ভোটকেন্দ্রে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ভোট দেওয়া সম্ভব।
ঘরে বসেই অনলাইনে বা ফোনের মাধ্যমে আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার ৪টি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো-
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ: স্মার্টফোনের প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে যান। সেখানে আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক এবং কেন্দ্রের নাম ও ঠিকানা দেখতে পাবেন।
২. ১০৫ হটলাইন নম্বর: সরাসরি কথা বলে তথ্য জানতে যেকোনো ফোন থেকে কল করুন ১০৫ নম্বরে। কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে ৯ চাপুন। আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে তারা আপনাকে কেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সচল থাকবে।
৩. এসএমএস পদ্ধতি: ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও সাধারণ ফোনের মেসেজ অপশনে গিয়ে তথ্য পাওয়া সম্ভব। ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন PC <স্পেস> আপনার এনআইডি নম্বর এবং পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে আপনার প্রয়োজনীয় সব তথ্য চলে আসবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট: নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। সেখানে আপনার নির্বাচনি এলাকা নির্বাচন করে অথবা এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনার কেন্দ্রের অবস্থান ও ভোটার নম্বর চলে আসবে। এছাড়া গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান দেখার সুবিধাও রয়েছে এই সাইটে।
ভোটার তালিকায় আপনার অবস্থান নিশ্চিত হয়ে সময়মতো ভোটকেন্দ্রে গিয়ে আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন।

লোড হচ্ছে...