নারায়ণগঞ্জআড়াইহাজার
প্রেমের প্রলোভনে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ মার্চ ঘটে যাওয়া এই ঘটনাটি দীর্ঘ সময় স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় অভিযুক্তকে খাঁচায় পুরল আড়াইহাজার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতর নাম ফরহাদ শিকদার (১৯)। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি পশ্চিমপাড়া এলাকার জব্বর শিকদারের ছেলে।
এ ঘটনায় গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী শিশুর বাবা জাকির হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অপর আসামি বিল্লালকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ বিকেলে ফরহাদ শিকদার প্রতিবেশী ওই শিশুটিকে প্রেমের প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে বিল্লাল নামক এক ব্যক্তির সহায়তায় সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মীমাংসার কথা বলে দীর্ঘ সময়ক্ষেপণ করে। তবে স্থানীয় সালিশি বৈঠক ব্যর্থ হওয়ায় এবং ন্যায়বিচার না পাওয়ায় শেষ পর্যন্ত শিশুর পরিবার পুলিশের দ্বারস্থ হয়।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

লোড হচ্ছে...