জাতীয়
সেনাবাহিনীর উচ্চ পদে নতুন রদবদল
NewsView
নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ৬টি গুরুত্বপূর্ণ পদে নতুন রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রবিবার সেনাবাহিনীর আরও ৮টি পদে রদবদল করা হয়েছিল।
নতুন পদোন্নতি ও বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন:
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিউএমজির দায়িত্ব পালন করা লে. জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি) এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদ ১৯ পদাতিক ডিভিশন থেকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ২২ ফেব্রুয়ারি ৮ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছিল। এসব পরিবর্তনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বদলটি হচ্ছে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান এর নিয়োগ। বর্তমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
এ রদবদল সেনাবাহিনীর নানা কার্যক্রমে নতুন দিক নির্দেশনা প্রদান করবে বলে ধারণা করা হয়।

লোড হচ্ছে...
মতামত (0)
লোড হচ্ছে...