নারায়ণগঞ্জ
শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, লক্ষ্য থাকতে হবে: ডিসি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা কর্মসূচিতে অংশ নিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তিনি ফতুল্লার মুসলিমনগর ও নরসিংপুর এলাকায় এসব কর্মসূচিতে যোগ দেন।
সকালে জেলা প্রশাসক মুসলিমনগরস্থ 'বায়তুল আমান শিশু পরিবার নিবাস (বালক)' পরিদর্শন করেন। এসময় তিনি নিবাসী শিশুদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শীতবস্ত্র, উন্নত মানের কম্পিউটার ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে সেখানে নবনির্মিত একটি 'মিনি পার্ক'-এর শুভ উদ্বোধন করেন তিনি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।
তিনি আরো বলেন, তোমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক PEDP-4 প্রকল্পের আওতায় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও শিশুদের জন্য আকর্ষনীয় 'কিডস জোন' উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিদ্যালয়ের মেধাবী ও ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন ও শিশুদের বিনোদনের ব্যবস্থা করায় শিক্ষক ও অভিভাবকরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লোড হচ্ছে...