নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে নিষিদ্ধ মাদক ‘স্ক্রাফ’ উদ্ধার, যুবক আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ১০০ বোতল নিষিদ্ধ মাদক ‘স্ক্রাফ’সহ মো. ওয়াসিম (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি আটককৃত যুবক মাদক কারবারির সাথে জরিত। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেনের নির্দেশনায় এসআই আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গানগর সাকিনস্থ নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাউসারের বাড়ির পাশে একটি জলাশয়ের সামনে থেকে মাদকসহ ওয়াসিমকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ওয়াসিম মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বর্তমানে মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর নামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। আটকের পর তার হেফাজত থেকে ১০০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ‘স্ক্রাফ’ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে জেলাজুড়ে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...