নারায়ণগঞ্জসদর
না.গঞ্জ ক্লাব লিমিটেড-এর নতুন কমিউনিটি সেন্টারের উদ্বোধন
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড-এর নতুন বহুতল ভবন কমিউনিটি সেন্টার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ক্লাব সভাপতি এম. সোলায়মান নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নবনির্মিত ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
আধুনিক ডিজাইন, সুললিত স্থাপত্য এবং বহুমুখী সুবিধার সমন্বয়ে নির্মিত এই নতুন সেন্টারটি ক্লাবের সদস্যদের জন্য আরও সমৃদ্ধ সেবা ও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা জানান, এই নতুন ভবনটি ক্লাবটির ঐতিহ্য ও আধুনিকতার সফল সমন্বয়। এটি ক্লাবের বৃহৎ উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন, যা অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ এবং বর্তমান পরিচালনা পর্ষদ-২০২৫ এর সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে। নতুন কমিউনিটি সেন্টারটি ইতিমধ্যেই সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও ক্লাব সদস্য মোঃ সাইফুর রহমান, যিনি দক্ষতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদ-২০২৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন— সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমেদ (বাবু), সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয় এবং পরিচালকবৃন্দ।
এছাড়াও, কমিউনিটি সেন্টার বাস্তবায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ-২০২৪ এর সদস্যরা এবং নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচন কমিশন-২০২৫ এর চেয়ারম্যান জনাব আনিসুল ইসলাম সানি উপস্থিত ছিলেন। অতিথি, সদস্য, সদস্য পরিবার, ক্লাবের কর্মকর্তা/কর্মচারী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের শেষে সবার জন্য দোয়া ও শুভ কামনা করা হয়।

লোড হচ্ছে...