নারায়ণগঞ্জবন্দর
নবীগঞ্জ কবরস্থানে দুই প্রয়াত নেতার কবর জিয়ারতে মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানসোমবার (৮ ডিসেম্বর) সকালে নবীগঞ্জ কবরস্থানে মহান জুলাই গণঅভ্যুত্থান ২৪-এর শহীদ আবুল হাসান স্বজন এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহাম্মেদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারত শেষে মাসুদুজ্জামান শহীদ আবুল হাসান স্বজনকে জনগণের রাজনীতির 'অগ্রসেনানী' এবং গণতান্ত্রিক আন্দোলনের 'উজ্জ্বল প্রতীক' হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, "স্বজন ভাইয়ের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করতে এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।"
তিনি হাজী জালাল উদ্দিন আহাম্মেদের রাজনৈতিক সাহস, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কথাও তুলে ধরেন।
কবর জিয়ারতের পর মাসুদুজ্জামান নবীগঞ্জ ও আশপাশের এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বর্তমান সমস্যাবলি শোনেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও কর্মসংস্থানবান্ধব এলাকায় রূপান্তরের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "নারায়ণগঞ্জ বাংলাদেশের শিল্প ও শ্রমিক নগরী। অথচ এখানকার মানুষ এখনও মৌলিক সেবা, নিরাপত্তা ও সুষ্ঠু অবকাঠামো থেকে বঞ্চিত। সমাজের এই সমস্যাগুলোর টেকসই সমাধানের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য আব্দুস সবুর খান সেন্টু, ফতেহ মো. রেজা রিপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লোড হচ্ছে...