নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে র্যাবের অভিযান, গাঁজা-ফেন্সিডিল উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় অভিযানে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব। রোববার (১৫ মার্চ) র্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। এসময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ২-৩ জন মাদক ব্যবসায়ী অবৈধ মালামাল রেখে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ওই অভিযুক্তদের শনাক্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্রে আরও জানা গেছে, সংস্থাটি নিয়মিতভাবে মাদকবিরোধী এমন কঠোর অভিযান পরিচালনা করে আসছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ পালতক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সামাজিক অস্থিরতা রোধে এবং জনস্বার্থে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র্যাব-১১।

লোড হচ্ছে...