নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় ৯ মামলার আসামি ‘রগকাটা আকাশ’ গ্রেপ্তার
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ মোট ৯টি মামলা রুজু আছে বলে জানা গেছে। শনিবার (৬ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ইন্সপেক্টর খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোসসহ ৪ ডিসেম্বর রাত ৮টায় এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকার এলজিইডি ভবনের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলো ফতুল্লা বুড়ির দোকান এলাকার মৃত কাশেমের ছেলে মো. আকাশ ওরফে রগকাটা আকাশ (৩২)। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য (৬ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লোড হচ্ছে...