নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে
NewsView

নিউজভিউ
রূপগঞ্জের পূর্বাচল উপশহরে অবস্থিত নীলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার পর পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার কাজে যোগ দেয় পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সোয়া ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আগুনে পুড়ে যাওয়া ৫টি দোকানের ভেতরে থাকা মালামাল ও আসবাবপত্র প্রায় সবই নষ্ট হয়ে গেছে। তবে ভোরে জনসমাগম না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আতিকুল ইসলাম জানিয়েছেন, দ্রুত সংবাদ পাওয়ায় এবং ৪টি ইউনিট একযোগে কাজ করায় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষ সরাতে কাজ করছেন।

লোড হচ্ছে...