নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে শিশুর মৃত্যু
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাঝারি মাত্রার ভূমিকম্পের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত শিশুর মা কুলসুম বেগম এবং জেসমিন বেগম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
নিহত শিশুর নাম ফাতেমা। সে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হওয়ার সময় শিশু ফাতেমাকে কোলে নিয়ে তার মা কুলসুম বেগম পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় পৌঁছালে আকস্মিক ভূমিকম্পে রাস্তার পাশের একটি ইটের দেওয়াল সশব্দে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দেওয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা নিহত হয়।
পরে এলাকাবাসী দ্রুত দেওয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং অন্য পথচারী জেসমিন বেগম গুরুতর আহত হন। আহত দুজন স্থানীয় একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মোখলেসুর রহমান এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ভূমিকম্পে দেওয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তারা চিকিৎসাধী।"

লোড হচ্ছে...