জাতীয়
অনুপ্রবেশের জেরে ভারতীয় আটক
NewsView

নিউজভিউ ডেস্ক
অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভোলায় এক ভারতীয়কে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১১ এপ্রিল) রাতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় ওই নাগরিকের নাম আব্দুল মতিন (৩২)। তিনি ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তার বাবার নাম বসার আলী।
রবিবার (১২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল অভিযান শুরু করে। রাতে ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আইনি পদক্ষেপ নিতে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন জানায়, ৭ এপ্রিল মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এরপর আত্মগোপনের জন্য তিনি ভোলায় অবস্থান নেন।
লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

লোড হচ্ছে...