নারায়ণগঞ্জসদর
আনন্দ-উচ্ছ্বাসে নারায়ণগঞ্জ ক্লাবে টেনিস টুর্নামেন্ট শুরু
NewsView

আনন্দমুখর ও জমজমাট পরিবেশে শুরু হলো নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত 'নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টূর্ণামেন্ট-২০২৫'। সোমবার (১০ নভেম্বর) বাদ আসর ক্লাবের টেনিস কোর্ট প্রাঙ্গণে ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক মিলনমেলায় পরিণত করে। টেনিস বিষয়ক উপ-কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের সাবলিল সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
টেনিস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের মধ্যে খেলাধুলার প্রসারে এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যা টুর্নামেন্টের গুরুত্ব বাড়িয়ে তোলে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহম্মেদ, সহ-সভাপতি মোঃ সাইদুল্লাহ হৃদয়, এবং পরিচালনা পর্ষদ সদস্য সেলিমি রেজা সিরাজী, মোঃ তাইজুদ্দিন আহম্মেদ, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার ও দিলারা মাসুদ ময়না।
কর্তৃপক্ষ আশা করছে, আগামী ১৫ দিনের এই টুর্নামেন্ট ক্লাব সদস্যদের মধ্যে টেনিসের প্রতি উদ্দীপনা এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

লোড হচ্ছে...