রাজনীতিআড়াইহাজার
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি
NewsView

নিউজভিউ
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাককান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়াকে সাংগঠনিক কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠন পরিচালনার স্বার্থে ওই ইউনিয়নে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওসমান গণীর সই করা এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, জাকারিয়ার বিরুদ্ধে এলাকায় অরাজকতা সৃষ্টি এবং দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। অভিযোগগুলো উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের নজরে আসার পর প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়। ফলে সাংগঠনিক সংহতি রক্ষায় তাঁকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
জাকারিয়াকে অব্যাহতির পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে জরুরি ভিত্তিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাককান্দা ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভেতরে শৃঙ্খলা ভঙ্গকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি বজায় রাখতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। তবে এ বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লোড হচ্ছে...