রাজনীতিসদর
বিএনপিতে ফিরলেন রিয়াদ চৌধুরী
NewsView

নিউজভিউ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপিতে ফিরলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। দীর্ঘ সাত মাস সাত মাস বহিষ্কৃত থাকার পর তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করেছে বিএনপি কেন্দ্র।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদ চৌধুরীর বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করেছে। পুনর্বহালের সাথে সাথে দল আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে তিনি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
ফতুল্লার স্থানীয় রাজনীতিতে রিয়াদ চৌধুরীর এই ফেরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বছরের প্রথম দিনে তাঁর এই ‘ঘরে ফেরা’র খবরে দলীয় কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে তাঁর অনুসারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...