জাতীয়
সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ আজ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর। এখনও বিচার হয়নি আলোচিত এই হত্যাকান্ডের। দীর্ঘদিনের এই বিচারহীনতার বিরুদ্ধে এবং দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের ডেকেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
শুক্রবার (২২ মে) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি হবে।
আয়োজনে থাকবে প্রতিবাদী বক্তব্য, কবিতা, গান, নাটক, ছবি আঁকা এবং বিভিন্ন পারফর্মিং আর্ট পরিবেশনা। আয়োজকদের মতে, এটি শুধু ত্বকী হত্যার বিচার দাবির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশে চলমান বিচারহীনতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধেও সাংস্কৃতিক ও নাগরিক প্রতিবাদ।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ জানিয়েছে, ত্বকী হত্যাকাণ্ডের দীর্ঘসূত্রতা মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই নাগরিক সমাজ, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সচেতন মানুষকে এ সমাবেশে অংশ নিয়ে বিচার প্রতিষ্ঠার দাবিকে জোরালো করার আহ্বান জানানো হয়েছে।
দেশও দেশের বাইরে আলোচিত এই নির্মম হত্যার বিচার এখনও হয়নি। দিনটি উপলক্ষে প্রতি মাসে আলোক প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোট।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অভিযোগপত্র অচিরেই আদালতে দেওয়া হবে। কিন্তু এত বছর পরও সেই অভিযোগপত্র জমা পড়েনি।

লোড হচ্ছে...