নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণকারী ও লাইসেন্সবিহীন একটি অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৪ মে) বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এই আভিযানিক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটি কোনো বৈধ নথিপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তিতাস গ্যাসের মিটার খুলে নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কারখানা বা প্রকল্পকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দূষণকারী ও অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

লোড হচ্ছে...