নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে অভিযান, ৪ লঞ্চে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ নৌ-যাত্রা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা বিভাগ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নৌ-পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে টার্মিনালে অবস্থানরত বিভিন্ন যাত্রীবাহী লঞ্চ সরজমিনে পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব ও যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ৪টি লঞ্চকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে নৌ-পথে যাত্রীদের অতিরিক্ত চাপ থাকে। এই সুযোগে কোনো নৌযান যেন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন বা ফিটনেসবিহীনভাবে চলাচল করতে না পারে, সেজন্য এই তদারকি শুরু হয়েছে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...