রাজনীতি
প্রশাসন ও সাংবাদিকদের উপহার দিল ইসলামী আন্দোলন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকসহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে বার্ষিক প্রকাশনা 'হাদিয়া' হিসেবে প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ ও উপহার প্রদান কর্মসূচিতে অংশ নেন।
প্রতিনিধি দলটি বিভিন্ন দপ্তরে গিয়ে সংগঠনের বার্ষিক ডায়েরি ও দেয়াল ক্যালেন্ডারসহ বিভিন্ন প্রকাশনা উপহার হিসেবে তুলে দেন। এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকাশনাগুলো প্রশাসন ও সাংবাদিক ভাইদের দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সৌজন্য বিনিময় আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।
উপহার প্রদানকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর শাখার সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান এবং সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি সোহেল প্রধানসহ অন্যান্য নেতারা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

লোড হচ্ছে...