নারায়ণগঞ্জসদর
ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন মাসুদুজ্জামান
NewsView

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করার লক্ষ্যে এক বিস্তৃত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রচারের ওপর এবার বিশেষ মনোযোগ দেওয়া হয়।
শনিবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ পরিচালিত হয়। নেতাকর্মীরা এলাকার দোকানপাট, মার্কেট ও আবাসিক এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেন।
গণসংযোগে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ বলেন, "ধানের শীষ শুধু একটি প্রতীক নয় — এটি গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। জনাব মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির বিজয় অবশ্যই ঘটবে।"
তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির ৩১ দফা হলো একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণের রূপরেখা, যার মাধ্যমে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করা হবে। এই লক্ষ্যেই নেতাকর্মীরা ঘরে ঘরে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং যেকোনো বিভ্রান্তি, অপপ্রচার বা ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠিত থাকার আহ্বান জানানো হয়।
এই বিস্তৃত গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ মহসিন উল্লাহ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খোকন, সহ-সভাপতি সুলতান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...