জাতীয়
ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নুর আলম মাসুদ সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির বাসিন্দা এবং স্থানীয় ‘সততা অয়েল মিলের’ মালিক ছিলেন। এই ঘটনায় তার সহকারী মো. ওমর ফারুকও গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি স্কুলের সামনে মাসুদ ও তার সহকারী ইউটিউবের একটি টিউটোরিয়াল দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা করছিলেন। রাসায়নিক প্রক্রিয়ার একপর্যায়ে অতিরিক্ত তাপ সৃষ্টি হলে হঠাৎ একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুজনেই মারাত্মকভাবে দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মাসুদের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহতের ভাই মোর্শেদ জানান, মাসুদ নতুন কিছু উদ্ভাবনের প্রতি সবসময় আগ্রহী ছিলেন। ইউটিউবের পদ্ধতি অনুসরণ করে কাজ করতে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জিয়া উদ্দিন হৃদয় জানান, মাসুদের এই শখই শেষ পর্যন্ত তার জীবনের প্রদীপ নিভিয়ে দিল।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

লোড হচ্ছে...