নারায়ণগঞ্জ
খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গভীর শোক
NewsView

নিউজ ভিউ
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একজন অকৃত্রিম বন্ধু। বর্তমান প্রেস ক্লাব ভবন নির্মাণের শুরুতে তিনি প্রথম অনুদান দিয়েছিলেন এবং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তাঁর এই অবদান নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ কৃতজ্ঞতার সাথে চিরকাল স্মরণ করবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

লোড হচ্ছে...