নারায়ণগঞ্জসদর
নবাগত ডিসি রায়হান কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়ে নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে এসময় তিনি সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকাকে 'অপরিসীম' উল্লেখ করে প্রশাসন এবং গণমাধ্যমকে একে অপরের সহযোগী ও পরিপূরক হিসেবে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন, "সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ এবং রাষ্ট্রের দর্পণ বলা হয়। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক।"
নবাগত জেলা প্রশাসক জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি'সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবাগত ডিসিকে স্বাগত জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলামও উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...