আদালতসদর
বায়ুদূষণের অভিযোগে দুই ডাইং কারখানাকে জরিমানা
NHP NewsView

নিউজভিউ
বায়ুদূষণ রোধে জেলা প্রশাসনের অভিযানে নারায়ণগঞ্জের দুটি নিট ডাইং কারখানাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর জানান, পরিবেশ আইন লঙ্ঘন ও বায়ুদূষণের দায়ে ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে ১ লাখ টাকা এবং কাঠেরপুল এলাকার এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, বায়ুদূষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে প্রমাণ মেলায় এই অর্থদণ্ড আদায় করা হয়। পরিবেশ রক্ষায় দূষণকারী যেকোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা কারিগরি সহায়তা প্রদান করেন এবং পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ ও র্যাব-১১-এর একটি দল অভিযানে অংশগ্রহণ করে।

লোড হচ্ছে...