নারায়ণগঞ্জ
বানপ্রস্থ যতীন সরকার প্রদর্শনী
যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রুতির স্মরণ আয়োজন
NewsView5

নিউজভিউ
শিক্ষাবিদ, লেখক ও চিন্তক যতীন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।
আয়োজন শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে যতীন সরকারের জীবন ও চিন্তা নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক একটি ডকুমেন্টারি “বানপ্রস্থ যতীন সরকার” প্রদর্শন করা হবে। ডকুমেন্টারিটি নির্মাণ করেছে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি।
অনুষ্ঠানের ‘আলাপ’ পর্বে অংশ নেবেন শিল্পী রফিউর রাব্বি, কবি কাজল কানন ও বাঁধন অধিকারী। গান পরিবেশন করবেন উদীচীর শিল্পী আবুল হোসেন অলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রুতির সভাপতি ধীমান সাহা জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করবেন জোনায়েদ আহমেদ।

লোড হচ্ছে...